১
লোভী নই, লোভ নেই।
কিন্তু তুমি লোভনীয়!
তোমার ইচ্ছে জাগলে, আমার স্বাদ নিও!
২
তুমি আমার জায়নামাজ,
মোনাজাত ও আসওয়াদ পাথর,
সৌরভে জড়ানো ইরানি আতর।
৩
ভুলে যাওয়া গানের সুর
১৭ অক্টোবর, ফরগিভ এন এক্স
এবং জীবনের প্রথম সেক্স।
৪
কাছা মেরেছো,
পাছা মেরেছো
এবার তোমার দরকার একটি স্ট্র্যাপ ডিক।
৫
প্রতিটি জীবনই এক একটি উপন্যাস,
আমরা প্রত্যেকেই পার্শ্ব চরিত্র,
অবশ্য কেউ কেউ থাকে কেন্দ্রীয় চরিত্রে
এবং খল নায়কও।
৬
প্রতিটি প্রশ্ন সহজ।
কিন্তু উত্তর সহজ না
কোনো কোনো প্রশ্নের জবাব থাকে না!
কোনো কোনো প্রশ্নে শীশ্ন থাকে প্রশ্নবোধক চিহ্নের বদলে!
কোনো কোনো জবাব স্তনের মতো।
৭
চুমু খাবার আগে দাঁতব্রাশ
এবং পরে মুখ ধোয়া অনিবার্য।
এ ব্যাপারে দাঁতের ডাক্তারকে প্রশ্ন করা হলে বলেন:
বিষয়টি আমার জানা নেই।
কারণ—
আমি মুখের চিকিৎসক নই।
৮
ট্রেনটি হাই পার্কে এসে থেমে গেলো;
ফেরৎ যাবে পেছনে।
একটি ক্ষিপ্ত যাত্রী টিটিসিকে গালি দিলো সেক্সচুয়েল ভাষায়।
বিকল্প বাসে গন্তব্যে যাবার আগে
কয়েক সেকেন্ড ঘুমিয়ে নিলাম।
৯
একদিন দিনে চাঁদ ফুটবে
ছোটরা বড়দের কাজ করলে
আর বড়রাও ছোটদের ভূমিকায় থাকলে বিষয়টা মজার।
বেটিদের পোশাক বেটা পরলে
আর পুরুষদের ড্রেস নারী পরলে হাস্যকর।
একদিন দিনে চাঁদ ফুটবে, সূর্য উঠবে রাতে।
১০
আজ কানাডায় নির্বাচন।
কোথাও ‘আমার ভাই/ তোমার ভাই, আমার নেতা/ তোমার নেতা…’নেই
কোথাও স্লোগান, মিটিং, মিছিল, পোস্টার নেই,
মাইকিং নেই।
কিন্তু শরৎ-হেমন্তের সন্ধিক্ষণে
কোথায় যেন কি হচ্ছে!
আজ কানাডার নির্বাচন।
আজ আমি খুব নীরবে হেরে গেলাম তোমার কাছে!
১১
দেশ বিভাগের গান
আমি তুমি যুক্তাক্ষর
একই সাথে মুক্তাক্ষর।
আমরা থাকি ভালোবাসার বন্ধনে।
আমি তুমি পানি-জল
মা-জননী নির্মল—
মায়ের মুগ্ধ আঁচল থেকে গন্ধ নে!
আমি তুমি এক-দুই
দুই দেশের এক ভূঁই,
নিজ দেশটা পরবাসী, ক্রন্দনে।
১২
কে কি কখন খুললো, কারটা খুললো
কিভাবে খুললো, তা মোটেও
গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় নয়।
এই খোলাখুলির ব্যাপারটি কেউ কোনো দিন আলোচনা করেনি
মনেও রাখেনি,
কবিতাও লিখিত হয়নি।
*
কখনো কখনো নিজেই খুলতে হয়,
খুলে দিতে হয়, খুলে নিতে হয় অথবা যৌথ ভাবে।
*
তবে ব্রা খোলার ব্যাপারটি কবিতার মতো
মুগ্ধতায় জড়নো।
এই লেখকের আরও লেখা-
0 Comments